• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পানছড়িতে আওয়ামীলীগ সভাপতির ভাগিনাসহ দুজনকে ৮শ পিস ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2018   Monday

পানছড়িতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়ার ভাগিনা রওশন আলী (৩৫) ও শামীম (২৫) নামের দুই যুবককে ৮শ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের  ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পানছড়ির পোড়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

 স্থানীয় সূত্র জানায়, পানছড়িতে প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাদকের জমজমাট বাণিজ্য চালিয়ে আসছিল। চক্রটি ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়-স্বজন ও দলের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করে আসলেও অবশেষে আটক হওয়ায় স্বস্থি প্রকাশ করেছে এলাকাবাসী।

 

পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া বলেন, আমি সারাদিন পানছড়িতে ছিলাম না। এসে শুনলাম দুজনকে ইয়াবাসহ ডিবি আটক করেছে। এ সময় তিনি আটককৃত দুজনের মধ্যে রৌওশন আলী তার ভাগিনা বলে স্বীকার করেন।

 

খাগড়াছড়ি ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়ির পোড়াবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে ৮শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ