• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি থেকে চুরি যাওয়া মোটরসাইকেল সন্দীপে উদ্ধার:আটক-১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2018   Thursday

রাঙামাটি থেকে চুরি যাওয়া মোটর সাইকেল দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে চট্টগ্রামের সন্দীপ থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মামুন নামে এক চোরকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।   

 

পুলিশ জানায়, কতোয়ালী থানার এসআই মোবারক হোসেন বুধবার সন্ধ্যায় আটককৃত চোর ও উদ্ধারকৃত মোটর সাইকেলটি নিয়ে আসেন কোতয়ালী থানায়। শহরের ফরেষ্ট কলোনী থেকে আগষ্ট মাসের ১০ তারিখে চুরি যাওয়া টিভিএস কোম্পানীর আরটিআর মোটর সাইকেলটি অবশেষে ৩২ দিনের মাথায় উদ্ধার করতে সক্ষম হলো কোতয়ালী থানা পুলিশ। শহরের বনরূপাস্থ ফরেষ্ট কলোনী এলাকার বাসিন্দা শাকিলের দোকানের সামনে থেকে গেল ১০ আগষ্ট সকালে তার টিভিএস আরটিআর মোটর সাইকেলটি চুরি হয়। পরে দোকানে থাকা সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, পার্শ্ববতী দোকানদান আল-মামুন মোটর সাইকেলটি নিয়ে গেছে। ঘটনার পর হতেই মামুন পলাতক ছিল। এই ঘটনা জানিয়ে সেদিনই রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন শাকিল। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়–য়া ঘটনাটিকে গুরুত্ব দিয়ে এই অভিযোগটি তদন্তের দায়িত্ব দেন এসআই মোঃ মোবারক হোসেনকে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত করে পুলিশ চোর মামুনের সার্বিক তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। পরে প্রযুক্তির ব্যবহারে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ।

 

তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক জানান, তিনি আসামী অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের সিএমপি’র ডিবি পুলিশের সহায়তা নিয়ে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। এরপর আটককৃত মামুন মোটর সাইকেলটি চুরির কথা স্বীকার করে সেটি চট্টগ্রামের সন্দীপে বিক্রি করে দেওয়ার তথ্য দেয় পুলিশকে। পরে সন্দীপ থানা পুলিশের সহায়তায় উক্ত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।  বৃহস্পতিবার আসামীকে আদালতে উপস্থাপন করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হবে।

 

উদ্ধার হওয়ার গাড়ির মালিক শাকিল জানান, অবশেষে দীর্ঘ ৩২দিন প্রচেষ্টার পর তার মোটর সাইকেলটি উদ্ধার করে দেওয়ায় পুলিশের প্রতি তিনি কৃতজ্ঞ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ