• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2018   Friday
no

no

জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের(অনুর্ধ্ব ১৭) বরকল উপজেলা  পর্যায়ে বৃহষ্পতিবার উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা মাঠে  আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন। 

 

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা বরকল মডেল থানার অফির্সাস ইনচাজ মফজল আহম্মদ খান উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা ২নং বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা ৫নং বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহম্মদ বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা মুক্তিযোদ্ধা করুণা মোহন চাকমা সহকারী শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা ওর্য়াড মেম্বার মোঃ আবু বক্কর সাংবাদিক নিরত বরন চাকমা ইতিময় চাকমা প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পর স্থানীয় শিল্পীদের নিয়ে জমকালো ডিসপ্লে প্রদর্শন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমে মাদকাশক্তি জঙ্গিবাদ সহ সকল অসামাজিক কর্ম কান্ড থেকে ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে বিরত রাখতে সহায়তা করবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানের পর পর  বরকল সদর ও আইমাছড়া ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে  আইমাছড়া ইউনিয়ন দলকে ৪-০ গোলে হারিয়েছে বরকল সদর ইউনিয়ন দল। বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মতিলাল চাকমা টুর্ণামেন্টে রেফারীর দায়িত্ব পালন করেন বিল ছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কাঞ্চন চাকমা ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ