• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কাপ্তাইয়ে মাদকসেবী পুত্রকে আইনের হাতে তুলে দিলেন অসহায় পিতা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2018   Sunday

কাপ্তাইয়ে মাদকসেবী অবাধ্য পুত্রকে আইনের হাতে সোর্পদ করলেন অসহায় এক পিতা।

 

জানা যায়, দীর্ঘদিন যাবত সালাউদ্দিন টিপু মাদক সেবন করে পরিবারের সদস্যদের উপর ভয়ানকভাবে অত্যাচার করে আসছে।তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল শনিবার বিকেলে বাবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-কে অভিযোগ করেন।  এতে রাতে টিপু মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর এবং গালি গালাজ শুরু করলে খবর পেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান ঘটনাস্থল গিয়ে তাকে আটক  করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করেন। এতে  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালেতর প্রধান রুহুল আমীনের ভ্রাম্যমান আদালত পরিবারের সদস্যদের মারধর এবং গালিগালাজ করার অপরাধে  টিপুকে   তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্তের মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।

 

টিপুর পরিবারের জানান, টিপু বাইরে থাকলে মাদক সেবন করে পরিবারের সদস্যদের প্রাননাশ করার  হুমকি দেয়। অন্যদিকে অবাধ্য সন্তানকে নিজ হাতে আাইনের হাতে তুলে দিতে হয়েছে। এটা কত কষ্টের,তা শুধু মাতা-পিতারাই উপলব্ধি করতে পারে। একথা বলেই তারা অঝরে কাঁদতে থাকেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ