• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2018   Sunday

কখনো ভগবান শ্রী কৃষ্ণের বিশ্বরুপ, কখনোও রাধা কৃষ্ণের যুগলবন্ধী, কংস রাজা, শিশু কৃষ্ণ, শিশু পাল, মা যশোদা, দৈবকি প্রভৃতি অপরুপ সাজে সেজে অংশ নিয়েছেন জন্মাষ্টমীর শোভাযাত্রায় শত শত নারী পুরুষ ভক্ত শিষ্যরা।

 

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রোববার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম "ভাগবত সংঘের" আয়োজনে সকালে কেপিএম হরিমন্দির হতে জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা বের হয়ে কাপ্তাই উপজেলা সদর পরিভ্রমণ করে কেপিএম মন্দিরে  গিয়ে শেষ হয়। কাপ্তাই উপজেলা বিভিন্ন মন্দিরের ভক্ত, পুজারী, ইসকন নামহট্র সংঘের ভক্তরা সহ সনাতনি সমাজের শত শত ভক্ত, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ মহা শোভাযাত্রায় অংশ নেন।

 

সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য,কেপিএম হরিমন্দিরের সভাপতি কেপিএম লিমিটেড এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, ইসকনের সতরুপ প্রভু এবং ভাগবত সংঘের সভাপতি উৎপল কান্তি ভট্রাচার্য্য স্বাগত বক্তব্য রাখেন।

 

এর আগে কেপিএম হরিমন্দির প্রাঙ্গণে কেপিএম এর প্রাক্তন প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা: বি কে দেওয়ানজী, উপজেলা আ`লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ