• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পরিবারের সাথে ঈদ করা হলো না পানছড়ির এরশাদের

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2018   Tuesday

পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে চট্টগ্রাম থেকে পানছড়িস্থ বাড়ি আসার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারানেল এরশাদ আলী (৩৭)। তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুর রহমান ও জোবেদা খাতুনের সন্তান। 

 

মঙ্গলবার সকালের দিকে খাগড়াছড়ির জেলা সদরের আলুটিলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। এই খবরে এরশাদ আলীর মোহাম্মদপুরস্থ বাড়িতে দেখা যায় শোকের মাতম। ছেলে-মেয়ের কান্নায় পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে। সান্তনা দেয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছেন এলাকাবাসী। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে মর্মাহত পুরো গ্রামবাসী।


সরেজমিনে মোহাম্মদপুর গ্রামে গিয়ে এরশাদ আলীর চাচা আ: রশিদ ও আ: মালেকের সাথে কথা বলে জানা যায় পরিবারটির করুণ দশার কাহিনী। তারা জানান, এরশাদ আলী পানছড়ি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। গরীব পরিবারের সন্তান বলে লেখাপড়ার বেশী দুর না গিয়ে ঢুকে পড়ে কর্মজীবনে। ২০০৩ সালেও একবার গভীর নলকুপ বসানোর কাজ করতে গিয়ে প্রায় ষাট ফুট উচু থেকে পড়ে গিয়ে মরতে মরতে বেঁচে যান এরশাদ। তখন তার কোমর ভেঙ্গে যায়। ভাঙ্গা কোমর নিয়ে চট্টগ্রাম শহরে পাড়ি দিয়ে রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। পারিবারিক জীবনে তার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে অনিক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগে, মেয়ে লীজা-লিমা উত্তর মোহাম্মদপুর আনন্দ স্কুলের শিক্ষার্থী ও স্ত্রী ইয়াছমিন গৃহকর্মীর কাজ করে কোন রকমে সংসারে দু’বেলা চুলো জ্বালায়।


এলাকাবাসীরা আরো জানান, তাদের নিজস্ব কোন জায়গা-জমি নেই, গনি মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে কোন রকম মাথা গোজার ঠাই নিয়েছেন। এই নীরিহ পরিবারের এতিম সন্তানদের লেখা-পড়া এখন অনিশ্চিত বলে অনেকেই জানায়।

 

এলাকাবাসী সার্বিক সহযোগিতা দিয়ে তাদের লেখা-পড়া চালিয়ে নিতে হবে বলে জানান ইউপি সদস্য মো: মতিউর রহমান। তিনি বলেন, এরশাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ