• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

পরিস্থিতি উত্তোরণে কাজ করছে প্রশাসন
খাগড়াছড়িতে ৭ জন নিহতের ঘটনায় সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে যৌথবাহিনীর অভিযান শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2018   Sunday

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় ৭ জন নিহতের ঘটনার উদ্ভুত পরিস্থিতি উত্তোরণে প্রশাসন কাজ শুরু করেছে। স্বনির্ভর বাজার ও আশপাশ এলাকায় ও বিভিন্ন স্পর্শকাতর স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

 

এদিকে নিহত ৭ জনের মধ্যে রোববার দুপুরে ৪জনের লাশের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

 

এদিকে অবৈধ অস্ত্র উদ্বার ও অপরাধীদের ধরতে যৌথবাহিনীর চিরুণী অভিযান শুরু হয়েছে। বিকাল সোয়া ৩টার দিকে জেলা সদরের ১নং যৌথখামার এলাকায় যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক হলেই তল্লাসি চালানো হচ্ছে।

 

এদিকে শনিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কগঠন করা হয়েছে। এতে এডিএম মো: আবু ইউছুপকে আহবায়ক করে গঠিত কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

 

এদিকে  নিহত  ৭ জনের মরদেহ রোববার আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে ৪জনের লাশের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার একদিন পরও মামলা হয়নি ওই ঘটনায়। ঘটনার পর থেকেই স্বনির্ভর বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। আতংকিত লোকজন কথা বলতেও সাহস করছেন না। কবে নাগাদ ব্যবসা প্রতিষ্ঠান খুলতে তাও কেউ বলতে পারছেন না।

 

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান জানান, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চলছে। আপাতত: আগামী এক সপ্তাহ ধরে চলবে অভিযান।

 

উল্লেখ্য, শনিবার সকালে স্বনির্ভর বাজারে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ৬জন এবং দুপুরে পেরাছড়া এলাকায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আরো ১জন নিহত হয়।  এ ঘটনায় ইউপিডিএফ প্রতিপক্ষ এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি ও গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। তবে দুটি সংগঠনের পক্ষ জড়িত ব্যাপারে অস্বীকার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ