• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2018   Monday
no

no

দীঘিনাল ৯ মাইলে ৫ম শ্রেণি ছাত্রীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি),হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।


পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সকালে মিছিলটি দীঘিনালা বাজার থেকে বের করে ৪ নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দীঘিনালা উপজেলা দপ্তর সম্পাদক সুমেশ চাকমা, পিসিপি দীঘিনালা ডিগ্রী কলেজ শাখার সভাপতি রিটেন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার অর্থ সম্পাদক নিরঞ্জন ত্রিপুরা প্রমূখ।



সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীরা কোথাও নিরাপদ নয়। প্রতিনিয়ত নারী ধর্ষণ-খুন-গুম-অপহরণ ও নির্যাতনের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ৯ মাইলে ঘটনা কোন বিচ্ছিন্ন নয় এটি একটি শাসকগোষ্ঠীর পরিকল্পিত ঘটনা। না হলে ঘাতকরা দীঘিনালা খাগড়াছড়ি মেইন সড়কের পাশের এই নির্মম ঘটনা ঘটাতে সাহস পেত না। আজ দুই দিন হল অপরাধীদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন।



বক্তারা, ৫ম শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের নির্মমভাবে হত্যার ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারে দাবি জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ