• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

কৃত্তিকা ত্রিপুরার ধর্ষন ও হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2018   Tuesday

খাগড়াছড়ির দীঘিনালায় কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষনের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুুলক শাস্তি এবং শিশু, নারীসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে মঙ্গলবার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সকালে খাগড়াছড়ি পোষ্ট অফিসের সামনে এই মানববন্ধন আয়োজন করে শিশু কিশোর মেলা খাগড়াছড়ি জেলা শাখা। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার জেলা সংগঠক স্বাগতম চাকমা, নারী মুক্তি কেন্দ্রের জেলা সংগঠক কৃষ্টি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ সদস্য উমাচিং মারমা, মিলন ত্রিপুরা, কাকন ত্রিপুরা প্রমুখ।

 

মানববন্ধন থেকে বক্তারা বলেন, যথাযথ আইনের প্রয়োগ না হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকার কারণে শিশু ও নারীদের একের পর এক খুন, ধর্ষনের মত ঘটনা ঘটছে। বক্তারা অবিলম্বে কৃত্তিকা ত্রিপুরা(১১) ধর্ষন ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার দাবী জানান।

 

উল্লেখ্য, গেল ২৮ জুলাই রাতে দীঘিনালার নয় মাইল নামক এলাকায় বাসার সামনে একটি সেগুন বাগান থেকে কৃত্তিকা ত্রিপুরা(১১)র মরদেহ পাওয়া যায়। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারনা তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৩জনকে আটক করেছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ