• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবীতে উত্তাল খাগড়াছড়ি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2018   Monday

স্কুলছাত্রী কৃর্ত্তিতা ত্রিপুরার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় খাগড়াছড়ি উত্তাল হয়ে উঠেছে। সোমবার এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। এসব সমাবেশ থেকে বিক্ষোভকারীরা খুনী ও ধর্ষণকারী যেই হোক দোষীদের ফাসিঁর দাবি জানিয়েছেন।

 

সকাল নয়টায় খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খাগড়াছড়ি জজ কোট এর প্রধান ফটকের সন্মুখে সমাবেশ করে। বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ও ত্রিপুরা ছাত্র ও যুব ফ্রন্টের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলেও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

 

বিক্ষোভ সমাবেশে মারমা স্টুডেন্টস্ কাউন্সিল ও ত্রিপুরা ছাত্র ও যুব ফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতৃবৃন্দ সংহতি বক্তব্য রাখেন।

 

অপরদিকে খাগড়াছড়ির কেন্দ্রস্থল শাপলাচত্ত্বরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ছাত্র সংগঠন মানববন্ধন করেছে। এসব মানববন্ধন থেকে ধর্ষণকারী ও খুনিদের গ্রেফতার ও ফাসিঁর দাবি জানানো হয়। সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, নয়মাইল গুচ্ছগ্রাম এলাকাবাসী, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

 

এদিকে দিঘীনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান, ঘটনার ব্যাপারে বিভিন্ন দিক বিবেচনা করে তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।তবে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 

উল্লেখ্য; গেল শনিবার দুপুরে টিপিন ছুটির সময় বাড়িতে খেতে যায় কৃর্ত্তিতা ত্রিপুরা। এরপর সে আর স্কুলে ফিরেনি। সন্ধ্যায় সে বাড়িতে না ফিরলে তার আত্বীয়-স্বজন খোঁজা খুঁজির এক পর্যায়ে রাতে গ্রামের পাশে জঙ্গলে কৃর্ত্তিতা ত্রিপুরার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। কৃর্ত্তিতা ত্রিপুরা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ