• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

দীঘিনালায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2018   Monday

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নয়মাইল নামক এলাকায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ।

 

ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা সংসদের উদ্যোগে সকাল ১১টায় শহরের বনরূপা কাটাপাহাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুযা, সাধারণ সম্পাদক মিশু দে, শহর কমিটির সভাপতি নোবেল বড়ুয়া, জেলা কমিটির সদস্য সদস্য বিধান চাকমা, অঞ্জুলাল ত্রিপুরা প্রমুখ। এসময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় ধর্ষণ ও হত্যার ঘটনা দিনদিন বেড়েই চলছে। ধর্ষকেরা বারবার এ ধরণের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে। এদের বিচার আওতায় না আনাতে অন্যরাও এ ধরণের ঘটনা ঘটাতে দ্বিধাবোধ করছে না। আর বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টিই বারবার এ ধরণের ঘটনার জন্য দায়ী।’

 

বক্তাারা আরো বলেন, ‘আজ কেবল পাহাড়ে নয়, সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। সরকারকে ধর্ষণ, নারী নিপীড়ণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’ বক্তারা কৃর্তিকা ত্রিপুরাকে ‘ধর্ষণের পর হত্যা’র ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য , গেল শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির নিচের জঙ্গলে কৃর্তিকার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্বজনেরা। পরে পুলিশ ঘটনাস্থলে এস ওই বাড়ির নিচের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। রবিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরাকে প্রধান করে চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ