• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বাঘাইছড়িতে বন্দুক যুদ্ধে নিহত ২, আহত ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেতাগিছড়া এলাকায় বিবাদমান তিনটি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ২ জন নিহত ও অপর ২জন আহত হয়েছে। বন কুসুম চাকমা (৩৫) নামের ১জনের নাম পাওয়া গেলেও অপর জনের নাম জানা যায়নি।


জানা গেছে, উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালীর বেতাগিছড়া দুপুর আড়াইটা থেকে ৪টা পর্ষন্ত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সংস্কারবাদী জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। উভয়ের মধ্যে অন্তত ৩শ থেকে ৪শ’ রাউন্ড গুলিবিনিময় ঘটেছে। এ ঘটনাস্থলে ২ জন নিহত হলেও বন কুমার চাকমা নাম পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় ২জন আহত হয়। তবে আহতদের নাম পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।


অপর একটি সূত্র জানিয়েছে উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে থামলেও সন্ধ্যা থেকে আবারও উভয় গোলাগুলি শুরু হয়েছে বলে জানা গেছে।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, উভয় পক্ষের গোলাগুলি বিনিময়ের ঘটনায় বন কুসুম চাকমা নামে একজন নিহত হয়েছে|  পুলিশ তার লাশ উদ্ধার করেছে। 


এব্যাপারে ইউপিডিএফের মূখপাত্র মাইকেল চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই এলাকার লোকজনদের উপর সংস্কারবাদী জেএসএস ও মুখোশ বাহিনীর(গণতান্ত্রিক ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা দীর্ঘ ধরে অত্যাচার করছে। হয়তো এলাকার লোকজন প্রতিরোধ গড়ে তোলার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে সংস্কারবাদী জেএসএসের এক নেতা দাবী করেছেন নিহতরা তাদের কর্মী নয়, এলাকার সাধারণ মানুষ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ