• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বনরূপা বাজারে অগ্নিকান্ডে দুটি বসত ঘরসহ ১৭টি দোকান ভস্মিভূত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2018   Tuesday

রাঙামাটি শহরের বনরূপার কাচাঁ বাজার এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ও ২টি বসত ঘর পুড়ে গেছে।  এতে মালামালের ক্ষয়ক্ষতি ৮৭ লক্ষ হবে বলে ধারনা করা হচ্ছে।

 

স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, সোমবার মধ্য রাতে শহরের বনরুপা বাজারের বিআর এন্ড সন্স শপিং কমপ্লেক্সর পাশের  কাচা ঘরের একটি হোটেলের রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে মহুর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের বিআর এন্ড সন্স শপিং কমপ্লেক্সর ভবনে। এতে ১৫টি দোকান ও ২টি বসত বাড়ী পুড়ে যায়। খবর পেয়ে  স্থাণীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থুলে গিয়ে  স্থানীয় লোকজনদের সহায়তা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এদিকে মঙ্গলবার সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়ার জামাল উদ্দীন।

 

ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি  ¯েœহাশীষ চাকমা জানান, অগ্নিকান্ডে ১৫টি দোকানসহ ২টি বসত ঘর পুড়ে গেছে। গভীর রাতে অগ্নিকান্ডটি সংঘটিত হওয়ায় কোন ব্যবসায়ীদের তাদের মালামাল রক্ষা করতে পারেননি। এতে প্রায় ৮৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, বাজারের একটি তিন তলা পাকা ভবনের দুই তলায় দুইটি বসত ঘর ও নীচ তলায়  ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভ’ত হয় । ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ