• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময়কে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2018   Friday

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে অপহরনের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত উপজেলার চেয়ারম্যান পাড়া থেকে তাকে অপহরণ করে। অপহৃত প্রীতিময় চাকমা ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্ষন্ত নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

 

এদিকে এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে নব্য মুখোশ বাহিনী(গণতান্ত্রিক ইউপিডিএফ) ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে তারা  অস্বীকার করেছে।

 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একদল দুর্বৃত্ত নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার নিজ বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তর ইঞ্জিন চালিত বোটে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

এদিকে, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় প্রীতিময় চাকমাকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনী(গণতান্ত্রিক ইউপিডিএফ) ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। প্রেস বার্তায় দাবী করা হয় প্রীতিময় চাকমাকে অপহরনের সময় অপহরণকারীরা ইঞ্জিনচালিত বোটে করে মহাল ছড়ি উপজেলার মুবাছড়ির দিকে নিয়ে যায়। প্রেস বার্তায় অবিলম্বে অপহৃতকে উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।

 

তবে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতিরে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশ বিভাগের সাধারণ সম্পাদক সুধাকর ত্রিপুরা জতি থাকার অস্বীকার করে জানান, তার সংগঠন এই ধরনের কোন অপহরণ, হত্যা,গুজমের রাজনীতি করে না। তবে  নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনমানুষের সহানুভতি পাওয়ার জন্য ইউপিডিএফ নানা গুজব বিভ্রান্তি ও অপপ্রচার ছাড়িয়ে হয়তো তারা নিজেরাই এই অপহরণ ঘটাতে পারে।

 

নানিয়ারচর থানার উপ-পরিদর্শক রওশন জামান অপহরণের বিষয়টি শুনেছি, তবে এ ব্যাপারে কেউই এখনো থানায় অভিযোগ করতে থানায় আসেননি বলে জানিয়েছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ