• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

ঢাবি’র মেধাবী ছাত্র সুমন চাকমার জীবন বাঁচাতে সহায়তার কামনা

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2018   Saturday

ঢাকা বিশ^বিদ্যালয়ের গবেষণা ইন্সিটিউটের ৩য় বর্ষের মেধাবী ছাত্র সুমন চাকমা দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার ফুসফুসে ‘লো গ্রেড এমপ্লোমা’ বাসা বেঁধেছে।

 

তার আরোগ্য লাভের জন্য তাকে দ্রুত  দেশের বাইরে ভারতে নিয়ে চিকিৎসার প্রয়োজন। এজন্য তার কয়েক লক্ষ টাকার প্রয়োজন। সুমন চাকমার বাবা সুপন চাকমা পেশায় একজন কৃষক এবং মা সুনীতি চাকমা’র গৃহিনীর পক্ষে চিকিৎসার বিপুল এই দায়ভার বহন করা স্বপ্নেরও অতীত। ছোটবেলা থেকেই প্রতিকূল সংগ্রামের মধ্য দিয়ে এগোতে হয়েছে খাগড়াছড়ি সদরের মাইসছড়ি ইউনিয়নের দাঁদক্রপ্যা গ্রামের আগলাশিং পাড়ার অনন্য এই মেধাবী শিক্ষার্থীকে।

 

ঠাকুরছড়ায় এক আত্মীয়ের বাসায় থেকে ২০১৩ সালে জিপিএ ফোর পেয়ে সুমন খাগড়াছড়ি সরকারি কলজে ভর্তি হন। বাড়ি বাড়ি টিউশনি করে অবশেেষ ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৪২ পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ন হন।

 

ঢাকা বশ্বিবদ্যিালয় অ্যালামনাই অ্যাসোসয়িশেন’র শিক্ষাবৃত্তি, বিভিন্ন প্রতিষ্ঠানে র্পাট টাইম চাকুরি ও বাবা-মার সামান্য যোগানই হচ্ছে তার উচ্চশক্ষিার পথের পাথেয়।

 

সুমন চাকমা জানান, একবুক স্বপ্ন ও আশা নিয়ে ভর্তি হয়েছিলেন দেশের শ্রেষ্ঠা বিদ্যাপীঠ ঢাকা বিশ^বিদ্যালয়ে। আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল বাবা-মা’রও। স্বল্পভাষী, অমায়িক মানুষটি আজ কঠিন এক দূরারোগ্য রোগে অবসন্নভাবে শুয়ে আছনে হাসপাতালের বিছানায়।

 

সময়মতো উন্নত চিকিৎসা করা গেলে একটি  উজ্জল সম্ভবনাময় তরুণের জীবন ও স্বপ্নকে বাঁচানো সম্ভব। কিন্তু তার চিকিৎসার জন্য অনেক লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা তার দরিদ্র কৃষক বাবার পক্ষে যোগাড় করা অসম্ভব। তাই তিনি তার একমাত্র ছেলের উন্নত চকিৎিসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য ও সহযোগিতার আবদেন জানিয়েছেন।

 

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ  নাম্বার-০১৫১৬-১৯৫০৮৬।  বিস্তারিত জানতে সুপন চাকমা’র (সুমন চাকমা’র বাবা) সাথে এই নম্বরে ০১৫৫২-৭৪২০৩৯ এ যোগাযোগ করা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ