• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লামায় বন্য হাতির আক্রমনে এক গৃহ বধূ নিহত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2018   Sunday
no

no

টিউবওয়েল থেকে খাওয়ার পানি আনতে গিয়ে বন্য হাতির আক্রমনে সাকেরা বেগম(৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

 

শনিবার রাত সাড়ে ৯ টার সময় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির আগা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার ১০ বছর পূর্বে একই স্থানে বন্য হাতির আক্রমনে নিহত সাকেরা বেগমের স্বামী আশ্রাব আলীরও হাতির আক্রমনে একই ভাবে মৃত্যু হয়।

 

নিহত শাকেরা বেগম পাখি (৪৫) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলির আগা এলাকার মৃত আশ্রাফ আলীর স্ত্রী।

 

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, সাকেরা বেগম শনিবার রাত সাড়ে ৯টার সময় বাড়ি থেকে প্রায় দেড়হাজার গজ দূরে নিজেদের টিউবওয়েল থেকে খাওয়ার পানি আনতে যায়। পানি কলস নিয়ে বাড়িতে ফিরে আসার সময় একটি বন্য হাতি সামনে পড়ে যায়। সাকেরা ভয়ে চিৎকার দিলে বন্য হাতিটি এগিয়ে গিয়ে হাতির সুড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই সাকেরা বেগম মারা যায়। বন্য হাতিটি ঘটনাস্থল থেকে সরে গেলে কিছুক্ষণ পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।

 

 লামা থানার পরিদর্শক অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাটিস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট তৈরি শেষ লামা থানায় ৩ জুন একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ঘটনার ১০ বছর পূর্বে একই স্থানে নিহত সাকেরার স্বামীও বন্য হাতি আক্রমনে নিহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ