• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কোয়ালিটি চাকমা

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2018   Tuesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার মৃত্যুর ২৬ দিনের মাথায় উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা।

 

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব আনজুমান আরার স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব পায় কোয়ালিটি চাকমা। যার স্মারক নং-৪৬.০৬.০১৮.০০.০০.১০৩.২০১৭-৭৯৬। এ আদেশের ভিত্তিতে রাঙামাটি জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


স্থানীয় সরকার বিভাগের আদেশে বলা হয় শক্তিমান চাকমা মৃত্যু বরণ করায় উক্ত উপজেলা পরিষদে কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে প্যানেল চেয়ারম্যান কোয়ালিটি চাকমাকে বর্ণিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হল। একই সাথে স্থানীয় সরকার বিভাগের ২১ মে ২০১৮ তারিখে আর্থিক ক্ষমতা প্রদান সংক্রান্ত পত্রটি প্রত্যাহার করা হল।


স্থানীয় সরকার বিভাগের এ আদেশের পর এ আদেশের ভিত্তিতে মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাহী অফিসারকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পত্র প্রেরণ করেন।


এ ব্যাপারে কোয়ালিটি চাকমা জানান,গেল ২১ মে স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন একটি আদেশ জারি করা হয়। কিন্তু এখানে শুধু ভাইস চেয়ারম্যান উল্লেখ ছিল। পুরুষ বা মহিলা ভাইস চেয়ারম্যান উল্লেখ না থাকায় পরিষদের কার্যক্রমের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এ বিষয় উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার পর গেল সোমবার নতুন করে আদেশ জারি করা হয়। এতে আদেশে তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

 

উল্লেখ্য, গেল ৩ মে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ অবস্থায় উপজেলা চেয়ারম্যানের পদটি শূণ্য হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ