• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র ৩ নেতা-কর্মীকে আটকের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2018   Tuesday

ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র ৩ নেতা-কর্মীকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।

 

গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সোমবার দিবাগগত ২টার দিকে চট্টগ্রামের ডিবি পুলিশ বিনা ওয়ারেন্টে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সুকৃতি চাকমা, বন্দর থানা শাখার সভাপতি ক্লান্তময় চাকমা ও পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদককে অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়।

 

বিবৃতিতে আরো বলা হয়, গেল বছর নভেম্বও ১৭ থেকে গেল কয়েক মাসের মধ্যে ইউপিডিএফ-এর সংগঠক মিঠুন চাকমাসহ ৬ জন নেতা কর্মীকে হত্যা করেছে নব্য মূখোশ পন্থী ও সংস্কারপন্থী জেএসএসরা। তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে এবং পানছড়ি, খাগড়ছড়ি সদরসহ বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে জনগণের উপর চাঁদা দাবিসহ মোটা অংকের টাকা আদায় করে চলেছে।


বিবৃতিতে অবিলম্বে আটককৃতদেও নিঃশর্ত মুক্তি, পার্বত্য চট্টগ্রামে যৌথ অভিযানের নামে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের অন্যায় আটক-নির্যাতন বন্ধ, হত্যা-খুন বন্ধের দাবি জানানো হয়েছে।


এদিকে, আটক তিনজনকে মঙ্গলবার রাঙামাটিতে আনা হয়েছে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ওসি সত্যজিৎ বড়–য়া আটকদের রাঙামাটি আনা হয়েছে স্বীকার করে বলেন, আটক তিনজনকে নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফ প্রধান তপন জ্যোতি চাকমা বর্মাসহ মোট ৬ হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা নানিয়ারচর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ