• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাজস্থলী উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2018   Monday

রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ রাজস্থলী উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা দিয়েছেন।


সোমবার রাজস্থলী উপজেলা সফরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ ঘোষনা দেন।


উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পাবলিক হলের আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা। বক্তব্য রাখেন, রাজস্থলী থানা অফিসার ইন-চার্জ এসএম মাহাবুবুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা। পরে তিনটি ইউনিয়নের তালিকাভুক্ত ভিক্ষুকদের মধ্যে গবাদি পশু বিতরণ করেন এবং সভায় রাজস্থলী উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করেন। এছাড়া উপজেলা প্রশাসন ভবনের উপরে স্থাপিত ওয়া-ফাই টাওয়ার উদ্ধোধন করেন প্রধান অতিথি।


প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, রাঙামাটির অন্যান্য উপজেলার চেয়ে এ উপজেলাটি মনোরম ও বেশ প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর রয়েছে। তার পাশাপাশি স্থানীয় জনগন, রাজনৈতিক নেতা-নেত্রীবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার আন্তরিকতা পরিবেশ রয়েছে। এ ধরণে পরিবেশ অক্ষুন্ন থাকলে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ও মধ্যমা উন্নয়ন দেশ গড়ে তুলতে সহসা সম্ভব হবে। যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করার সম্ভব।


বিশেষ অতিথি হিসেবে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা বলেন, এ উপজেলা একটি সশস্ত্র গ্রুপ বিভিন্ন সময় আইন পরিস্থিতিকে ব্যাঘাত করে আসছে। আমরা তাদেরকে তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এরা জন গনের শুভ কাজকে পছন্দ করেনা। পরিস্কার পানিকে ঘোলা করে নিজেদের স্বার্থ আদায় করতে প্রস্তুত থাকে। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান উদ্দ্যোগে উপজেলা প্রশাসন ভবনের উপরে স্থাপিত ওয়া-ফাই টাওয়ারটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ