• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাপ্তাইয়ের অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন দীপংকর তালুকদার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2018   Tuesday

কাপ্তাইয়ের রাইখালী নারাণগিরি বড়পাড়ায় অগ্নিকান্ডের ঘটনাস্থল মঙ্গলবার পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার। এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘটনার তিন দিন পরও খোলা আকাশের নিচে মানবেতর জীবযাপন করছে।

 

বড় পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার। পরিদর্শনকালে এসময় জেলা আ"লীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক, জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ"লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা আ"লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, রাইখালী ইউনিয়ন আ"লীগ সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক মো:ইউসুপ কার্বারীসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ এক হাজার টাকা, ২০ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন দীপংকর তালুকদার ।

 

এদিকে,৫ আরই অধিনায়ক লে: কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি উপস্থিত থেকে এসব ত্রান বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাঙ্গাল হালিয়া নিরাপত্তা ক্যাম্পের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট  অফিসার মো: এমদাদুল হক ও রাইখালী ইউপি চেয়ারম্যান সায়া মং মারমা।

 

অপরদিকে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। বৃষ্টিপাত শুরু হওয়ায় এসব পরিবারে নতুন করে আতংক দেখা দিয়েছে। লাগাতর বৃষ্টি হলে তারা কোথায় অবস্থান নিবে, কিভাবে দিনরাত কাটাবে চিন্তার শেষ নেই ক্ষতিগ্রস্ত পরিবারের।

 

উল্লেখ্য, গেল রোববার সন্ধ্যায় সোলার প্যানেলের শর্ট সার্কিট হতে আগুন লেগে বড়পাড়ার ৫৭ ঘরের মধ্যে ৫২ টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ