• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2018   Monday

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের নারাণগিরি বড়পাড়ায়  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা  পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন ও রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

এদিকে মঙ্গলবার সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

 সোমবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলবাজ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, নুর নাহার বেগম,কাপ্তাই থানার ওসি(তদন্ত) নুরুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা,রাঙামাটির সাংসদের প্রতিনিধি বিক্রম মারমা,রাইখালী ইইপি চেয়ারম্যান সায়া মং মারমা।পরিদর্শন শেষে সরকারের ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয়ের পক্ষে  ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে নগদ একহাজার টাকা ও ২০ কেজি চাল করে দেওয়া হয়।এদিকে, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ইউসুপ কার্বারীর নেতৃত্বে ছয় সূদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বাপ্পা বড়ুয়া,সহ সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: রাসেল, দপ্তর সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক উথোয়াই প্রু মারমা। জেলা আ"লীগ সভাপতি দীপংকর তালুকদারের নির্দেশে  ক্ষতিগ্রস্থ   পরিবারগুলো যাতে ৩/৪ দিন খেতে পারে, সে হিসেবে চাল,ডাল,তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন।

 

 

এদিকে মঙ্গলবার সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাবেন বলে ইউনিয়ন আ"লীগ সাধারণ সম্পাদক মো:ইউসুপ কার্বারী এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, গেল রোববার সন্ধ্যায় সোলার প্যানেলের শর্টসার্কিট হতে আগুন ধরে  নারাণগিরি বড়পাড়ার ৫২ টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ