• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

আলীকদমে ত্রিপুরা কিশোরীকে ধর্ষনের নিন্দা ও প্রতিবাদ এইচডব্লিউএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2018   Tuesday

বান্দরবান জেলার আলীকদম উপজেলার বালুঝিড়ি এলাকায় ১৪ বছর বয়সী ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।


হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ১৩ এপ্রিল আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বালুঝিড়ি পাড়ায় ১৪ বছর বয়সী ত্রিপুরা কিশোরীকে মোঃ সোহেলসহ চার যুবক মিলে গণধর্ষণ করে। এর মধ্যে পুলিশ অভিযুক্ত সোহেলসহ দুই জনকে গ্রেফতার করলেও বাকীদের এখনো গ্রেফতার করতে পারেনি।


প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পাহাড়ি নারীরা যে কতটা অনিরাপদ তা ত্রিপুরা জাতিসত্তার ‘বৈসু’ উৎসব চলাকালেওই কিশোরীকে ধর্ষণের ঘটনা থেকে প্রমাণিত হয়।


প্রেস বার্তায় অবিলম্বে ত্রিপুরা কিশোরীর ধর্ষণকারী সকলকে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, বিলাইছড়ির দুই মারমা তরুণী ধষণ-যৌন নির্যাতনের বিচার ও হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ