• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিলাইছড়িতে আইসিডিপি’র বিশেষ স্বাস্থ্য সেবা শুরু

অসীম চাকমা,বিলাইছড়ি(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) বিলাইছড়ি উপজেলা কর্তৃক পাড়াকেন্দ্র সমূহে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান, কিশোর-কিশোরী সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়ানুষ্ঠান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কেংড়াছড়ি বাজার পাড়াকেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক প্রতিম দেওয়ান জানান, এ কর্মসূচি আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে। পর্যায়ক্রমে উপজেলার সকল পাড়াকেন্দ্রে এ কর্মসূূচি বাস্তবায়িত হবে। স্বাস্থ্যসেবার জন্য সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা সহকারিগণকে সংযুক্ত করা হয়েছে।

 

তিনি আরও জানান, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পটি শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানসহ স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নিরলস ভূমিকা পালন করে আসছে। এ ক্ষেত্রে প্রকল্পের দাতাসংস্থা ও পৃষ্ঠপোষকদের ভূমিকা ও অবদান অগ্রগণ্য। চলমান ধারাবাহিকতায় প্রকল্পটি চলতে থাকলে ভবিষ্যতে শিশু শিক্ষাসহ সামাজিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

    --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ