• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

খাগড়াছড়ির মহালছড়িতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালীটি মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালী শুরু হয়ে একই স্থানে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

 

ইসলামিক মিশন এর প্রোগ্রাম অফিসার মো: হাসান জামিল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি। বিশেষ অতিথি ছিলেন,  মহালছড়ি দাখিল মাদ্রাসার সুপার মাও: মো: আলামিন  উপজেলা পরিষদ মসজিদের ইমাম মো: মোবিনুল ইসলাম, মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: মো: মাজহারুল ইসলামসহ অন্যান্য ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশ বলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এ দেশসহ বিশে^র দরবারে প্রসংশিত হয়েছেন। এ ফাউন্ডেশন মানুষের ধর্মীয় বিষয়ে জানার আকাঙ্খাকে অগ্রাধিকার দিয়ে গবেষণাধর্মী ইসলামী বই পুস্তক প্রকাশ করে দ্বীনের প্রচার-প্রসারে বিশাল ভূমিকা রেখে আসছে।

 

মহান জাতীয় সংসদ থেকে এ্যাক্ট-এর মাধ্যমে অনুমোদিত সরকারি অর্থে পরিচালিত এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠান মুসলিম বিশ্বে দ্বিতীয়টি নেই।

 

বক্তারা ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে নিতে এবং দ্বীনি খেদমতের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলারও আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ