• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জনে বিলাইছড়িতে শোভাযাত্রা

অসীম চাকমা,বিলাইছড়ি(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের স্ট্যাটাসে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার বিলাইছড়ি উপজেলায় ঐতিহাসিক সাফল্য উদযাপনে এক আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিস প্রাঙ্গন হতে আনন্দ শোভাযাত্রা  শুরু হয়ে  উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভা কক্ষে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব দপ্তরের ব্যানার নিয়ে উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় সামিল হয় উপজেলা সমবায় বিভাগ, একটি বাড়ি একটি খামার ও পল¬ী সঞ্চয় ব্যাংক, বাংলাদেশ পল¬ী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)  এবং ইসলামিক মিশন বিলাইছড়ি উপকেন্দ্র।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মিজ শ্যামা চাকমা।

 

এ দিকে দিবসটি উপলক্ষে সদ্য প্রতিষ্ঠিত দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগেও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

আলোচনা সভার শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আসিফ ইকবাল এর মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের জন্য বেশ কয়েকজন উদ্যোক্তাকে ঋণ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ