• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মিল্টন চাকমা,মহালছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2018   Sunday

রোববার খাগড়াছড়ির মহালছড়ি জোনের আয়োজনে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

 

মহালছড়ি উপজেলা মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি। এসময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি ৬ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ পিপিএম, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান খ্যাচিংমিং চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান রুইথি কার্বারী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান আম্যে মারমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গগন উপস্থিত ছিলেন।


উদ্বোধনী ম্যাচে সমাজ কল্যাণ একাদশ ও রাধামন স্পোর্টিং ক্লাব একাদশ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে রাধামন স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে। আগামীকাল পর পর দু’টি ম্যাচের ৪টি দলের খেলা হওয়ার কথা রয়েছে। টুর্ণামেন্টে উপজেলার ১২টি দল অংশ নিয়েছে।

 

উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি এ ফুটবল টুর্ণামেন্টকে সম্প্রীতির টুর্ণামেন্ট আখ্যায়িত করে বলেন, মানুষের জীবনে সকলক্ষেত্রে খেলাধূলা প্রযোজ্য। এলাকার শান্তি সম্প্রীতি রক্ষায় খেলাধূলাও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম। সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ