• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়ি ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2018   Wednesday

বিলাইছড়িতে দুই সহোদরা মারমা তরুনীকে যৌন নিপীড়ন ও চাকমা রানী য়েন য়েনকে হেনস্থা করার অভিযোগ এনে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন  ও বিক্ষোভ-সমাবেশ করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন।

 

এক প্রেস বার্তায় বলা হয়, গেল ২২ জানুয়ারি রাঙামাটির বিলাইছড়ি থানার ফারুয়া ইউনিয়নে দুই কিশোরী যৌন জড়িতদের শাস্তির দাবিতে এবং গেল  ১৫ ফেব্রুয়ারি ভিক্টিমদের সেবা শুশ্রূষা করতে যাওয়া চাকমা রানী ইয়েন ইয়েনকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন- জাবি সাংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা।

 

বিক্ষোভ মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে নতুন কলা ভবন হয়ে ট্রান্সপোর্ট চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।  পরে সেখানে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, বিএমএসসি ও ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, বিলাছড়িতে যৌন নিপীড়নের ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ পার্বত্য থেকে সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার ও পার্বত্য চুক্তির দ্রুত পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ