• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

সুমন্ত চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2018   Wednesday

মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়িতে দুদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী ও পুরস্কার বিতরন সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা,। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপ উজ্জল চাকমা, রিসোস সেন্টারের ইন্সেট্্রক্টর মোঃ মরশেদুল আলম। অনুষ্ঠান শেষে ক্ষুদে বৈজ্ঞানিকদের ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞান মেলা আয়োজনে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশেন সুযোগ তৈরী হচ্ছে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান চর্চার পরিবেশ তৈরী করে দিতে হবে।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদে বৈজ্ঞানীরা একদিন সাফল্যময় আবিস্কার করে দেশে উন্নয়নে সহযোগীতা করবে। তারাই হবে এক একজন্য আমাদের মহামূল্যবান সম্পদ।


রিসোস সেন্টারের ইন্সেট্্রক্টর মোঃ মরশেদুল আলম বলেন, জুরাছড়ি উপজেলা আর পিছিয়ে নেই, সম্প্রতি জেলা পর্যায়ে অনুষ্ঠিত শুদ্ধ স্বরে জাতীয় সংগীত প্রতিযোগীতায় অংশগ্রহন করে দ্বিতীয় স্থান অর্জন করতে স্বক্ষম হয়েছে। সুতরাং আশা করা যায় আগামীতে এই ক্ষুদে বিজ্ঞানীরা দেশের উজ্জল আলো ছড়িয়ে দিতে পারবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ