• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নানিয়ারচরে জনপ্রতিনিধিদের অপহরণের চেষ্টার নিন্দা নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2018   Wednesday

রাঙামাটির নানিয়াচর বাজার ঘাট থেকে চার ইউপি চেয়ারম্যান ও ৭ জন ইউপি মেম্বারকে অপহরণ প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।

 

কমিটির সদস্য বাবুল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বুধবার টিএনও অফিসে আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং শেষে ফিরে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যানরা হলেন সুপন চাকমা (সুশীল জীবন), জ্যোতি লাল চাকমা, প্রমোদ খীসা ও অমল কান্তি চাকমাসহ ৭জন মেম্বার। এসময় নব্য মুখোশ বাহিনীর সদস্যরা বাজার ঘাট থেকে তাদেরকে জোর করে অপহরণের চেষ্টা চালায়। পরে থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এসময় দুজনকে জনকে আটক করে।

 

 অপহরনের শিকার অন্য মেম্বারা হলেন পূর্ণ কুমার চাকমা (৩ নং ওয়ার্ড ২ নং নানিয়াচর ইউপি), বাবুল চাকমা (৪ নং ওয়ার্ড ২ নং নানিয়াচর ইউপি), তপন চাকমা (৬ নং ওয়ার্ড ২ নং নানিয়াচর ইউপি), জীবন চাকমা (৩ নং ওয়ার্ড ১ নং সাবেক্ষ্যং ইউপি), রিপেন চাকমা (২ নং ওয়ার্ড ১ নং সাবেক্ষ্যং ইউপি), তপময় চাকমা (৭ নং ওয়ার্ড ১ নং সাবেক্ষ্যং ইউপি) এবং চম্পা চাকমা (৭, ৮, ৯ ইউপি মহিলা সদস্য)। বিবৃতিতে  অবিলম্বে জড়িতদের নব গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ