• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে সনাকের সাথে সরকারি ও বেসরকারি আইনি সহায়তা প্রদানকারি প্রতিষ্ঠানের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2018   Wednesday

বুধবার রাঙামাটিতে সচেতন নাগরিক কমিটির (সনাক) সাথে সরকারি ও বেসরকারি আইনি সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাঙামাটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাক এর  অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (এলাক) বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

 

বক্তব্যে রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, স্পার্কের সমন্বয়কারি নুকু চাকমা, দুদক সমন্বিত কার্যালয়ের উপসহকারি পরিচালক মু.জাফর সাদেক শিবলী, রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. রাজীব চাকমা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শামীম আরা বেগম, সনাক সহ সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার এবং সনাক সদস্য জনাব এ্যাড. মিহির বরন চাকমা। সভা সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম। মতবিনিময় সভায় এলাক কার্যক্রম উপস্থাপন করেন এলাক ফ্যাসিলিটেটর মোহাম্মদ নুরুল আলাল। মতবিনিময় সভায় সরকারি ও বেসরকারি আইনি সহায়তা প্রদানকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সভায়  বক্তারা যে সমস্ত ব্যক্তি সেবা গ্রহণে হয়রানীর শিকার এবং দুর্নীতির শিকার বা দুর্নীতির চাক্ষুষ স্বাক্ষী তাদের এলাকের মাধ্যমে আইনি পরামর্শ প্রদান করা হবে বার্তাটি সকলের কাছে পৌছে দেয়ার জন্য অংশগ্রহণকারী বেসরকারি সংগঠন সমূহ প্রতিশ্রুতি প্রদান করেন। এলাকের কার্যক্রম সম্প্রসারণের জন্য উক্ত বিষয়ে অধিক সংখ্যক জনসাধারণকে অবহিত করার জন্য প্রচারণার পরিচালনার উপর অংশগ্রহণকারীবৃন্দ গুরুত্বারোপ করেন।

 

উল্লেখ্য, অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (এলাক) কার্যক্রম সফল বাস্তবায়নে আইনি সেবা প্রদানকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে নেটওয়ার্ক গঠন এবং এলাক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের কাছে তথ্য পৌছে দেয়ার জন্য সহযোগিতার  ক্ষেত্র তৈরীর উদ্দেশ্যে  এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ