• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়ি ঘটনায় পার্বত্য জনসংহতি সমিতির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2018   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওড়াছড়ি গ্রামে এক মারমা কিশোরীকে ধর্ষন ও অপর কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

 

বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় দাবী করে বলা হয়,২১ জানুয়ারি গভীর রাতে আইন-শৃংখলা  বাহিনীর সদস্যরা ওড়াছড়ি গ্রামে তল্লাসী অভিযান চালায়। এ সময়  আইন-শৃংখলা  বাহিনীর সদস্যরা একের পর এক ঘরবাড়িতে ঢুকে তল্লাসী চালায়। তল্লাসীর সময় লোকজনদেরকে বেপোরোয়াভাবে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে  কিশোরীর বাড়িতে প্রবেশ করে ভিকটিমের বাবা-মাকে বাড়ির বাইরে আসতে বাধ্য করে। পরে কিশোরীর কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।  এ সময় কিশোরী চিৎকার করলেও ভয়ে বাবা-মা এগিয়ে যেতে পারেনি। এ সময়  ঘটনার শিকার কিশোরীর আরেক ছোট বোনকেও শ্লীতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয় প্রেস বার্তায়।

 

প্রেস বার্তায় আরো দাবী করা হয়, অমানবিক ও বর্বরোচিত ঘটনাকে রাজনীতিকরণ তথা ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে কিশোরী ভিকটিমদের পিতা-মাতাকে ধরে এনে তাদের উপস্থিতিতে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মারমা কর্তৃক রাঙামাটি প্রেসক্লাবে বুধবার বিলাইছড়ি উপজেলায় ফারুয়াতে দুর্বৃত্তদের নির্যাতনের প্রতিবাদে এক ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ