• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপুসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2015   Friday

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় দু’টি ব্রিজের নির্মান কাজে পে-অর্ডার জালিয়াতির বিষয়ে জেলা আওয়ামীলীগের  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপুসহ চারজনের বিরুদ্ধে মাটিরাংগা থানায়  দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

 

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়, রাঙামাটির উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভুঁইয়া বাদী হয়ে বৃহস্পতিবার সকালে মামলাটি করেন।  মামলার অপর অভিযুক্তরা হচ্ছেন মাটিরাঙ্গা উপজেলার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলী, অগ্রনী ব্যাংকের ব্যাবস্থাপক করুনা বিকাশ চাকমা ও উদয়ন কর দেওয়ান।

 

মামলার এজাহারে বলা হয় আসামীগন পরষ্পর যোগসাজসে মাটিরাঙ্গা উপজেলার  ব্রিজ নির্মানে ৯২হাজার টাকার পে-অর্ডারের স্থলে ৯২০টাকার পে-অর্ডার এবং অন্য আরেকটি কাজে ১লক্ষ ৬০হাজার টাকার পে অর্ডারের স্থলে ১৬হাজার টাকার পে-অর্ডার দাখিল করে জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন। যা দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ইং সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধ।

 

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ মামলা দু’টি দায়ের কথা স্বীকার করেন এবং খুব শ্রীঘ্রই তা আদালত পাঠানো হবেন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ