• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

চালককে আটকের প্রতিবাদে রাঙামাটি শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2015   Monday

রাঙামাটি শহরে সরকারী বিরোধী কার্যকলাপের অভিযোগে আব্দুল মান্নান(৩৬) নামের এক সিএনজি অটোরিক্সা চালকে সোমবার পুলিশ আটক করেছে। এর প্রতিবাদে বিকাল ৩টা থেকে শহরে সিএনজি অটোরিক্সা চলাবল বন্ধ করে দিয়েছে চালকরা।

 

জানা গেছে, সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে সোমবার দুপুরের দিকে শহরের ভেদভেদী চেকপোষ্ট এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সিএনজি চালক আব্দুল মান্নানকে (৩৬) পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আটকের ঘটনা জানাজানি হলে বিকাল ৩টা পর থেকে শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয় চালকরা। রাঙামাটি শহরের একমাত্র বাহন আকস্মিক সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ হয়ে পড়ায় অফিসগামী থেকে ঘরমুখো সাধারন মানুষ দুর্ভোগে পড়তে হয়। সাধারন মানুষ পায়ে হেটে যার যার গন্তব্যস্থলে পৌছাতে হয়েছে।

 

রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান রোমান জানিয়েছেন, আব্দুল মান্নানকে টেক্সী চালানো অবস্থায় তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে কোন মামলাও নেই এবং কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে,তাও বলছে না পুলিশ। আমরা কোতয়ালি থানার ওসি’র সাথেও সাক্ষাত করে তার মুক্তির দাবি জানিয়েছি, কিন্তু পুলিশ আমাদের কোন কথাই শোনেনি।

 

এদিকে শহরে টেক্সী চলাচল বন্ধ থাকায় রাতে টেক্সী চালক ও মালিক সমিতির সাথে বৈঠক করেছেন পুলিশ সুপার সাইয়েদ তারেকুল হাসান। 

 

বৈঠক শেষে  রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান রোমান জানান, আলোচনা ফলপ্রুস হয়েছে। আটককৃত চালকের জামিনের বিষয়ে পুলিশের পক্ষ সহায়তা করা হবে বলে আমাদের আশ্বস্থ করা হয়েছে। কাল সকাল থেকে টেক্সী আবার চলাচল করবে।

 

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মনু সোহেল ইমতিয়াজ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সরকার বিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনিশ্চিত তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েই আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ