• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2017   Thursday

মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ডাকে খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। ইউপিডিএফ’র নাম ভাঙিয়ে নতুন দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) গঠনের প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি ডাকা হয়।

 

খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে অবরোধ অহ্বানকারীরা পিকেটিং করে। এসময় পিকেটাররা সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালায়। অবরোধের কারণে দুরাপাল্লার যাবাহন চলাচল করেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় যান চলাচল করে। শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় শান্তিপূর্নভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।


এদিকে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও মাদক-সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির সদস্য অমল ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ‘‘নব্য মুখোশ বাহিনী’ সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে খাগড়াছড়িতে দিনব্যাপী শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালিত হয়েছে। সড়ক অবরোধ সফলভাবে সম্পন্ন করতে সকল প্রকার স্বতঃস্ফূর্ত সহযোগিতা দেয়ার জন্য মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি এলাকার জনগণসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।


প্রেস বার্তায় জুম্ম জনগণের অধিকার আদায়ের লড়াইকে ধ্বংস করতে সরকারের এই প্রচেষ্টা পার্বত্য জুম্ম জনতা ও দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না উল্লেখ করে `নব্য মুখোশ বাহিনী`কে পৃষ্ঠপোষকতা দেয়ার ষড়যন্ত্রমূলক কাজ থেকে বিরত না হলে পার্বত্য জনগণ তীব্রভাবে প্রতিরোধ করবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।


অরপদিকে মহালছড়ি প্রতিনিধি জানান, একই প্রতিবাদে মহালছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালে স্থানীয়ভাবে হালকা কয়েকটা যানবাহন চলাচল করলেও দুরপাল্লার কোন যান বাহন চলাচল করেনি। অবরোধ চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।


উল্লেখ্য, গেল বুধবার খাগড়াছড়িতে ইউপিডিএফ’র নাম ভাঙিয়ে তপন জ্যোতি চাকমার(বর্মা) নেতৃত্বে নতুন দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) গঠনের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শহরে মাদক-সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে আয়োজিত লাঠি মিছিল ও সমাবেশ থেকে এই অবরোধ কর্মসূচী ঘোষনা দেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ