• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে এসডিজি এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2017   Thursday

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং,সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা,টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ(এসডিজি) এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলার চিৎমরম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন কাপ্তাই ১৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম পিএসসি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাই,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মদ,৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা,৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান চাইথোয়াইহ্লা চৌধুরী,চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যাসুই প্রু  মার্মা। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো: হারুন। আলোচনা সভায় সঞ্চালনা করেন সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম।

 

আলোচনা সভায় চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ওয়েলিচিং মার্মা সকলকে মাদক ও সন্ত্রাস ছেড়ে সুস্হ জীবনে আসার আহ্বান জানান।

 

এর আগে তথ্য অফিসের শিল্পি রফিক আশেকী, বসুদেব মল্লিক, শিমলা ভট্রাচার্য্য,হোসেন আলী এবং অভিরাম দাশের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং স্বানীয় জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস,মাদক, জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ সমাজের জন্য কুফল বয়ে আনে। তাই ছাত্র-ছাত্রীদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া এইসব বিষয়ে অভিভাবকদেরকে আরোও বেশী সচেতন হতে হবে।

 

আলোচনা সভায় বক্তারা আরো বলেন সরকার সন্ত্রাস বিষয় জিরো টলারেন্স দেখাচ্ছে, তাই সন্ত্রাস এবং জঙ্গিবাদ করে কেউ রক্ষা পাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ