• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পঞ্চম শ্রেনীর ছাত্রী ধর্ষনের প্রতিবাদে মহালছড়িতে মানববন্ধন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2017   Thursday

খাগড়াছড়ির মহালছড়িতে পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক সফি মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার মহালছড়িতে শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করেছে।


মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ এ মানব বন্ধনে অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ও এপিবিএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল আহাম্মেদ, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধন মনি চাকমা, মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিন উদ্দিন ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

 

মানববন্ধনকালে সমাবেশে বক্তারা বলেন, শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্যতম অপরাধ। এ অপরাধের কোন ক্ষমা নেই। ধর্ষক মো: সফি মিয়াকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে মহালছড়িতে এ ঘটনার পূনরাবৃত্তি না ঘটে এবং ভবিষ্যতে অন্যান্য ছাত্র-ছাত্রীরা নিরাপদে স্কুলে আসা যাওয়া করতে পারে তার সকল নিরাপত্তা বিধানের ব্যবস্থা করারও দাবী জানান বক্তারা।


উল্লেখ্য,গেল মঙ্গলবার স্কুল ছুটির পরে সফি মিয়া শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে কাটিং টিলা নামক নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে ওই এলাকার একজন জঙ্গলে গরু আনতে গিয়ে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আত্মীয় স্বজনকে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সফি মিয়াকে পুলিশ আটক করে।এ ঘটনায় ধর্ষক সফির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মহালছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ