• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

জুরাছড়িতে সামাজিক প্রচারাভিযান কর্মশালা অনুষ্ঠিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2017   Wednesday

বুধবার জুরাছড়ি উপজেলায় পায়াক্ট বাংলাদেশ সহযোগীতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের উদ্যোগে সামাজিক প্রচারাভিযান লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া সন্তোষ বিকাশ চাকমা, মৈদং সাধনা নন্দ চাকমা ও দুমদুম্যা শান্তি রাজ চাকমা, রিসোস সেন্টারের ইন্সেট্্রাক্টর মোঃ মরশেদুল আলম, সমাজ সেবা কর্মকর্তা তরুন চাকমা, স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন ডিজিটেল সেন্টারের উদ্যোক্তাগণ, ওয়ার্ড সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তারা। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) মনিটরিং অফিসার এ কে এম মঞ্জুরুল আলম কর্মশালা শুরুতে প্রজেক্টরের মাধ্যমে স্কীপ ও ভিডিও প্রর্দশন করেন।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, চর ও হাওরসহ দুর্গম এলাকার অধিবাসী, বিলুপ্ত ছিট মহলের বাসিন্দা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কমপক্ষে এক লক্ষ জনকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সহায়তা করা হবে। এছাড়া প্রশিক্ষণ চলাকালে এ জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে।


তিনি আরো বলেন, দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতা ও প্রচারণার অভাবের কারণে বেকার যুবকরা এসব সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্জিত হচ্ছে। এসব বর্তা নিজেদের মধ্যে সীমা বদ্ধ না রেখে জনপ্রতিনিধিদের বিভিন্ন সভায় আলোচনা করতে হবে। এছাড়া স্ব-স্ব ইউনিয়ন ডিজিটেল সেন্টার থেকে এসব তথ্য পাওয়া সম্ভব। বেকার যুবকদের যথাযথ প্রশিক্ষণে কর্মদক্ষতা বৃদ্ধি করা গেলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো এগিয়ে নেওয়া সম্ভব বলে অভিমত প্রকাশ করেন।


স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) মনিটরিং অফিসার এ কে এম মঞ্জুরুল আলম বলেন, শিল্প প্রতিষ্ঠানের চাহিদার আলোকে বেসরকারি পর্যায়ে ১২টি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সরকারি পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওয়াতাধীন বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ তাদের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।


তিনি আরো বলেন, প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ সুবিধার মধ্যে প্রশিক্ষণ শেষে চাকরি পেতে সহায়তা প্রদান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণ ভাতাসহ বিশেষ বৃত্তি প্রদান, মোট প্রশিক্ষণার্থীদের মধ্যে কমপক্ষে ৩০ ভাগ মহিলা জন্য সংরক্ষিত, শিল্প কারখানায় কর্মরত কর্মচারীদের বিদ্যমান দক্ষতার মান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করায় তারা উচ্চতর পদে অধিক বেতনে পদোন্নতি রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ