• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2017   Wednesday

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়ন বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা বুধবার রাঙামাটিতে আয়োজন করা হয়েছে।


ডিজেবিলিটি রাইটস্ ফান্ড এর সহযোগিতায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ও পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের উদ্যোগে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের সভাপতি যোগ্য মনি ত্রিপুরার সভাপতিত্ব সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, সমাজ সেবা উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকম, সুবীর কুমার চাকমা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) এর নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা। মতবিনিময় সভায় প্রতিবন্ধী নারী-পুরুষ অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য এলাকার প্রতিবন্ধীদের কল্যাণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিশেষ পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে প্রতিবন্ধীরা যাতে নিজেদের আতœকর্মসংস্থান করে নিতে পারে সে লক্ষ্যে জেলা পরিষদ বিভিন্ন প্রশিক্ষণ ও চাকুরী সুবিধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।


সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, স্বাস্থ্য বিভাগ প্রতিবন্ধীদের সহজ উপায়ে চিকিৎসাসেবা দিতে কাজ করছে। খুব সহসা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রতিবন্ধীরা যাতে বিশেষ চিকিৎসা সেবা পেতে পারে সেজন্য হাসপাতালে হেল্প ডেক্স খোলা হবে। এতে প্রতিবন্ধীরা আগের চেয়ে অনেক বেশী সুফল ভোগ করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ