• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

পানছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2017   Tuesday

জগতের সকল প্রাণীর হিতসূখ মঙ্গল কামনা করে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জনকল্যাণ বৌদ্ধ বিহারে মঙ্গলবার দানোত্তম কঠিন চীবর দান শেষ হয়েছে।


বিহার মাঠে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বৈশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের স্ব-ধর্ম দেশনা দেন রাঙামাটি-রাঙ্গাপানি থেকে আগত জ্ঞানানন্দ মহাস্থবির, পানছড়ির মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বৈশিষ্ট মহাস্থবির, পানছড়ি প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির, পানছড়ি তারাবন অরন্য কুঠিরের অধ্যক্ষ আদি কল্যাণ স্থবির, পূজগাং অরন্য কুঠিরের অধ্যক্ষ অনুমদর্শী স্থবির, দেবগিরি বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ মঙ্গলদ্বীব ভিক্ষু, রাঙামাটি বাগাইছড়ি অজল চুগ বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যনন্দ ভিক্ষু প্রমূখ।

 

 

শিক্ষক ইন্দ্র লাল চাকমার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সমাজ সেবক শ্যামল চাকমা ও শান্তি রাম চাকমা। চীবর দান উদযাপন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক উদ্দীপন চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধি লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্ত্র চাকমা প্রমূখ।


এর আগে চীবর দান, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কুটির দান, জমি দানসহ নানাবিধ সামগ্রী দান কাজ সম্পাদন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ