• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রামগড়ে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন কর্মসূচি পালন

রামগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2017   Sunday

বিভিন্ন দাবীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা  রোববার রামগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


ঔষধ কোম্পানির প্রতিনিধি সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) রামগড় উপজেলা শাখার উদ্যোগে রামগড়-খাগড়াছড়ি সড়কের বাজার এলাকায় বিভিন্ন  ঔষধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।


মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পক্ষে তাদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো.শাহেন শাহ মিয়া, সাধারন সম্পাদক শাহজালাল খান, সদস্য রেজাউল নবী প্রমুখ।

 

বক্তারা বলেন, ঔষধ শিল্পে দুই লাখ ত্রিশ হাজার বিক্রয় প্রতিনিধির অক্লান্ত পরিশ্রমে আজ এই শিল্পের বার্ষিক আয় ৪৫ হাজার কোটি টাকা।


ঔষধ শিল্পে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। পৃথিবীর ১৩৭টি দেশে  ঔষধ রপ্তানি হচ্ছে। কিন্তু এই সাফল্যের পেছনে যারা দিনরাত কাজ করছে সেই বিক্রয় প্রতিনিধিদের কোন নির্দিষ্ট চাকুরীর কোন   নীতিমালা নেই। বেতন বৈষম্যসহ নানা নির্যাতনের শিকার আজ বিপণন কর্মীরা।

 

বক্তারা বিক্রয় প্রতিনিধিদের  চাকুরীর নিরাপত্তাসহ ১২ দফা সম্বলিত দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ