• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

শিশুদের সৃজনশীল বিকাশে রাঙামাটিতে দুদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2017   Sunday

রোববার থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে শিশুদের সৃজনশীল কর্মশালার চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিদ্যালয়ের শিশুদের সৃজনশীল বিকাশে উৎসাহিত করার লক্ষে এ চিত্র কর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

রাণী দয়ামীয় উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অষ্ট্রেলিয়া এওয়ার্ড সাউট এন্ড ওয়েষ্ট এশিয়ার সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রধান বিশ্বজিৎ চৌধুরী, চিত্র শিল্পী মনজিৎ চাকমা ও রুপালী চাকমা।

 

দুদিন ব্যাপী শিশুদের  চিত্র প্রদর্শনীতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট ট্রিজার স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। চিত্র কর্ম প্রদর্শনীতে  শিশুদের আকাঁ প্রাকৃতিক পরিবেশের চিত্র স্থান পেয়েছে। চিত্র প্রদর্শনীতে দেখতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিড় জমায়।  সোমবার সমাপনী দিনে রাঙামাটি শিল্পকলা একামেডমীতে চিত্র প্রদর্শন করা করা হবে।

 

আয়োজক কমিটির প্রধান মনজিৎ চাকমা জানান,শিশুদের সৃজনশীল বিকাশে উৎসাহিত করার লক্ষে বিদ্যালয়ের শিশুদের আকাঁ চিত্র  কর্ম নিয়ে এই চিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য। যাতে অংশ গ্রহনকারীরা  শিশুরা এ চিত্র কর্মের প্রদর্শনের মাধ্যমে আরো উৎসাহিতের  পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনা জাগরিত হয়।

 

তিনি আরো জানান, শিশুদের চিত্র প্রদর্শনী শুধু শহরের কেন্দ্রিক করা হবে না গ্রামের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সেখানেও ওইসব বিদ্যালয়ের শিশুদের নিয়ে সৃজনশীল কর্মশালার চিত্র প্রদর্শনী করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ