• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে শিশু কিশোরদের জাতীয় মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2017   Sunday

রোববার কাপ্তাইয়ে শিশু কিশোরদের জাতীয় মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা বিভাগের সহোযোগীতায় অনুষ্ঠিত মৌসুমী প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, একাডেমীক সুপার ভাইজার সোশেল চাকমা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ফনীন্দ্র  লাল ত্রিপুরা,যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদালয়ের শিক্ষক,  অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা উপস্হিত ছিলেন।

 

প্রতিযোগিতায় সমবেত জারী গানে কাপ্তাই নৌ বাহিনী স্কুল, সমবেত নৃত্যে  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জ্ঞান জিজ্ঞাসায় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং উপস্হিত বিতর্ক প্রতিযোগিতায় নৌ বাহিনী স্কুল চ্যাম্পিয়ন হয়ে  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যোগ্যতা অর্জন করেছে।

 

প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, একাডেমীক সুপারভাইজার সোশেল চাকমা, ইসলামি মিশনের প্রোগাম অফিসার মিজানুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত, বেতার শিল্পী রওশন শরীফ তানি এবং নৃত্য শিল্পী জবা তংচংগ্যা। 

 

এদিকে প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময়  মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস উপস্হিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ