• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বাঘাইছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুক যুদ্ধে ১ জন নিহতঃ আহত ২

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2015   Friday

রাঙামাটির বাঘাইছড়িতে বঙ্গলতলী ইউনিয়নের ডলুবুনিয়া ছড়ায়য় শুক্রবার  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) ও  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) মধ্যে বন্দুক যুদ্ধে পাবন চাকমা ওরফে রনি (৩৮) নামের ১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে।

 

এলাকাবাসী সুত্রে জানাগেছে, বাঘাইছড়ি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ডলুবুনিয়া ছড়া এলাকায় গতকা শুক্রবার ইউপিডিএফের একটি গ্রুপ এলাকায় অবস্থান করছিল। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সন্তু লারমা সমর্থিত) গ্রুপের সদস্যরা অতর্কিতে হামলা  করলে  উভয় গ্রুপের মধ্যে প্রায় এক ঘন্টা ব্যাপী থেমে থেমে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ইউপিডিএফের সদস্য পাবন চাকমা রনি  মারা যায় এবং অপর দুজন আহত হয়। আহত একজনের নাম জানাগেলেও অপর জনের নাম জানা যায়নি। আহত বক্তিনাম কমল মোহন চাকমা(২৮)। খবর পেয়ে বিজিবির মারিশ্যা জোন থেকে একটি টহল দল ঘটনাস্থলে গেলেও নিহত ও আহতদের কোন খোঁজ পাননি।

স্থানীয় এক জন প্রতিনিধি দুপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ১ জন নিহত হয়েছে বলে সত্যতা স্বীকার করে বলেছেন নিহত ব্যক্তির লাশ ইতোমধ্যে সৎকার করা হয়েছে।

 

এ ব্যাপারে জনসংহতি সমিতি উপজেলা শাখার সাধারন সম্পাদক দীপ চাকমা জানান, বন্দুক যুদ্ধের ঘটনায় হতাহতের খবর স্থানীয় লোকজনের মুখ থেকে শুনেছেন। কোন গ্রুপের সাথে বন্দুক যুদ্ধ হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে তার সংগঠন জনসংহতি সমিতির গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তার সংগঠন বন্দুক যুদ্ধের ঘপনার সাথে জড়িত নয়।

 

ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা জানান, ইউপিডিএফ সব সময় গণতন্ত্রের বিশ্বাসী। জনগনের জন্য আন্দোলন করছে। তাই তার সগংঠন বন্দুক যুদ্ধের সাথে জড়িত নয়।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক দুই গ্রুপের মধ্যে বন্দুুক যুদ্ধে ঘটনা সত্যতা স্বীকার করলেও  নিহত ও আহত হওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে হতাহতের খবরলোকমুখে শুনছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ