• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় নাইক্ষ্যংছড়িতে ট্রাক খাদে পড়ে নিহত ৯

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2017   Thursday

রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে ত্রাণ নিয়ে যাওয়ার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলায় রেডক্রিসেন্টের পণ্য ত্রাণবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে রেডক্রিসেন্টের পণ্য ত্রাণ বাহী একটি ট্রাক উপজেলার সীমান্তবর্তী এলাকায় বড়শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা আমতলি এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন মারা যান। তারা হলেন আব্দুল্লাহ (১৮), আব্দুল জলিল (৪০), সুরত আলম (৩৫), ছৈয়দুল আমিন (৩২), মো: আব্দুল্লাহ (১৬), মামুনুল হাকিম (৩২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর সুলতান আহমদ (৪৫), মুকবুল আহমদ (৫০) ও সুদর্শন বড়–য়া (৫০) আরো ৩ জন মারা যান। এ ঘটনায় ১৪ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতদের সবাইয়ের বাড়ী নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা: সালমান করিম খান জানান, আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছেন। গুরুতর আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ১৩জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ি থেকে আমতলি এলাকায় পৌছার পর চালক নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন মারা যায়। নিহত ও আহতরা সবাই শ্রমিক।


বান্দরবান জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেডক্রিসেন্টের ত্রাণ পণ্যবাহী ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড়শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ