• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

লংগদু জোন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ চিকিৎসা সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2017   Monday

সোমবার সেনাবাহিনী ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রাঙামাটির লংগদু উপজেলা দুর্গম  ইয়ারংছড়ি এলাকার মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

 

খাগড়াছড়ি রিজিয়ন অধীনেস্থ লংগদু সেনা জোন ও লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ইয়ারংছড়ি এলাকায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা প্রদান ক্যাম্পের উদ্ধোধন করেন লংগদু জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবদুল আলীম চৌধুরী পিএসসি।

 

বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন লংগদু জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো.রুবেল আজাদ,লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিশ্বজিৎ মহাজন,মেডিকেল অফিসার ডাক্তার মো. ইুরুল হুদা ও উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মীর আহম্মেদ।

 

লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান, ইয়ারংছড়ি এলাকায় পানি বন্দি ৭শ’ পাহাড়ি-বাঙালির নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে ওষুধ এবং ফ্রি চিকিৎসা প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লংগদু জোন অধিনায়ক লেঃকর্ণেল আবদুল আলীম চৌধুরী বলেন,ভবিষ্যতেও লংগদু সেনা জোন হতে এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তাৎক্ষণিক কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে জোনের পক্ষ থেকে জরুরী চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ