• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতামূলক কর্মশালা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2017   Wednesday

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

বনযোগী ছড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি শেফালী দ্ওেয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, নারী উন্নয়ন ফোরামের সম্পাদিকা জ্যো¯œা তালুকদার, নারী নেত্রী মিতা চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা।


কর্মশালায় বক্তারা বলেন, পিছিয়ে পরা জনগোষ্ঠীদের উন্নয়নের শিক্ষার বিকল্প নেই। সরকার শত ভাগ শিশুদের লেখা-পড়ার খরচ হিসেবে উপবৃত্তি কর্মসূচী বাস্তবায়ন করছে। সুতরাং কোন শিশুকে লেখা-পড়ার খরচের অজুহাত দেখিয়ে অল্প বয়সে বিয়ে দেওয়া যাবেনা। অপ্রাপ্ত বয়সে শিশুকে বিয়ে বদ্ধ দন্ডনিয় অপরাধ।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, পার্বত্য এলাকার শিশুরা খুবই মেধাবী-তারা একটু সুযোগ পেলে দেশের উচ্চ পর্যায়ে স্থান দখল করে নিতে পারে। কিন্ত এ জনপদে দুর্গম এলাকার প্রায় অপ্রাপ্ত বয়সে বিবাহ অবদ্ধ হচ্ছে। যার ফলে তারা মেধা বিকাশে সুযোগ পাচ্ছে না।


তিনি আরো বলেন, বাল্য বিবাহের কারণে মায়েরা অপুষ্টিহীনতা দেখা দেয়। ফলে মা ও নব জাতক শিশুর ঝুকি দেখা দেয়। সুতরাং সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ