• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাংবাদ সম্মেলনে গ্রাহকদের অভিযোগ
খাগড়াছড়িতে সিসিডিআর’র বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2017   Wednesday

খাগড়াছড়িতে সেন্টার ফর কমিউনিটি ডেভলেপমেন্ট রিচার্জ (সিসিডিআর) এনজিওর স্বত্তাধিকারী জাহেদুল আলমের বিরুদ্ধে দুই হাজার গ্রাহকের সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। 

 

বুধবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলন, মাবনববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দিয়েছে প্রতারিত গ্রাহক ও কর্মীরা। এসময় তারা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী প্রতারক জাহেদুল আলমের বিচার দাবী জানান।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রাহক সজল দাশ। এ সময় বিপুল সংখ্যক গ্রহক ও কর্মী উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০০৬ সালে খাগড়াছড়ি সদর উপজেলায় ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে এলাকার হতদরিদ্র ও গরীব সদস্যদের নিয়ে গড়ে উঠা এনজিও সেন্টার ফর কমিউনিটি ডেভলেপমেন্ট রিচার্জ (সিসিডিআর)-এর যাত্রা শুরু হয়। পাঁচ বছর মেয়াদী ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দৈনিক ১০ টাকা হতে ১০০ টাকা সিলিং হারে প্রায় এক হাজার গ্রাহক এ প্রতিষ্ঠানে সঞ্চয় জমা দেয়। পরবর্তিতে ক্রমান্বয়ে জেলার অন্যান্য উপজেলাসহ ১১টি অফিসের মাধ্যমে প্রায় দুই হাজার গ্রাহক সাড়ে ৪ কোটি টাকা জমা দেয়।

 

অভিয়োগে জানা যায়, গেল ৮ থেকে ৯ বছর পর্যন্ত কার্যক্রম চালু থাকলেও মেয়াদ পূর্তি সদস্য সংখ্যা বেশি হওয়ায় প্রতিষ্ঠানের মালিক জাহেদুল আলম গ্রাহকদের টাকা দিতে গড়িমসি করেন। বিগত দুই বছর যাবত বেশ কিছু অফিস বন্ধ হলেও সাধরণ গ্রাহকের টাকা দিতে তালবাহনা শুরু করেন। গ্রাহকের বিভিন্ন ভাবে রাঙামাটি প্রধান কার্যালয়ে যোগাযোগ করলেও কোন সুরাহা হয়নি।

 

এক পর্যায়ে প্রতিষ্ঠানের মালিক জাহেদুল আলম গ্রাহকের এ বিপুল অর্থ আত্মসাত করে গা-ঢাকা দেওয়ায় গ্রাহকদের ভয়ে কর্মীরা চরম বিপদে দিন পার করছে। অনেকে পালিয়ে বেড়াচ্ছে। ক্রমান্বয়ে সকল শাখা অফিস বন্ধ হওয়ার পর রাঙামাটি প্রধান কার্যালয়ও বন্ধ হয়ে যায়। কর্মকর্তাদের মোবাইলও বন্ধ হয়ে গেছে।

 

সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্থ সহস্রাধিক গ্রাহক ও কর্মী খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রতারক জাহেদুল আলমকে গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেওয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ