• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে সর্প-দংশন ও বজ্রপাতে করনীয় বিষয়ক কর্মশালা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2017   Wednesday

বুধবার জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে দিন ব্যাপী সর্প-দংশন ও বজ্রপাতে করনীয় বিষয়ক কর্মশালার অায়োজন করা হয়।

 

ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন উপ-অধিনায়ক মোঃ মাহামুদুল হাসান । এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যারন রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে। এছাড়া সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিক ও শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মোঃ মাহামুদুল হাসান বলেন, পার্বত্য এলাকায় সাপের দংশন ও বজ্রপাতে অকালে অনেক প্রান ঝরে যাচ্ছে। অথচ একটু সচেতন হলে এসব মানুষের প্রান রক্ষা করা সম্ভব। দুর্গম এলাকায় এখনো কুসংস্কারের কারনে বৈদ্য কিংবা ওজার চিকিৎসার প্রচলনের ফলে ঝুকি পূর্ন রোগীর মারা যাওয়ার খবর পাওয়া যায়। এসব সমাজ থেকে কুসংস্কার দূর করে যথাযথ চিকিৎসায় নিকটস্থ স্বাস্থ ক্লিনিক কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার ব্যবস্থা করতে হবে।


তিনি আরো বলেন, সুবিধা বঞ্চিত মানুষের সেবা পৌছে দিতে সব সময় কাজ করে যাচ্ছে। প্রতিটি ক্যাম্পে সকল প্রকার প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেনা বাহিনী।


ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, পার্বত্য এলাকায় সাপের কামড় ও বজ্রপাতে করনীয় এমন সচেতনতা মূলক কর্মশালা খুবই যুগোপযোগী উদ্যোগ। এমন মানব কল্যান ময়ী উদ্যোগে নিঃসন্দেহে সেনা বাহিনী প্রসংশার দাবীদার রাখে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ