• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর উদ্যেগে শহরের ভেদভেদীস্থ  বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য সাধন মনি চাকমা, চানমুনি তঞ্চচঙ্গ্যা, মনোয়ারা আক্তার জাহান, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু’সহ পরিষদের বিভিন্ন হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিষদের হস্থান্তরিত বিভাগ রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর হতে মৎস্য, কম্পিউটার, ইলেক্ট্রনিক্স ও মিশ্র ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ৫জন যুবদের মাঝে ৫০হাজার টাকা করে  মোট ২লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান ছিলো অপরিসীম। তিনি এদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা,  জাতিকে শিক্ষিত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সবসময় কাজ করে গেছেন। এ আন্দোলন করতে গিয়ে অনেকবার তাকে জেল কারাবাস ভোগ করতে হয়েছে। তবুও তিনি থেমে থাকেননি। তিনি চেয়েছিলেন এদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। কিন্তু ৭১’র স্বাধীনতা বিরোধীরা ৭৫’র ১৫আগস্ট তাকে স্বপরিবারে হত্যা করেছে। যাতে বিশ্বে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে না পারে। কিন্তু তার আদর্শে গড়া তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতার সেই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন এবং দায়িত্ব নিয়ে বঙ্গঁবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন।

 

 তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর হতে দেশে অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী উন্নয়ন’সহ বিভিন্ন সেক্টরে জাতির পিতার স্বপ্ন পূরণে এবং আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের যার যার দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ