• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়িতে জাতীয় শোক দিবস পালিত

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

খাগড়াছড়ির মহালছড়িতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে উপজেলার সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও গাছের চারা বিতরন করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

 

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: নাদিম সারওয়ারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান, মহালছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড চহলাপ্রু চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীলসহ উপজেলার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভা সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান।

 

সভায়  বক্তারা আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো পর্দার আড়ালে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পর্দার আড়াল থেকে বের করে আনতে হবে। ১৫ আগষ্টের  হত্যাকান্ডে যারা জড়িত তারা এখনো অনেকেই দেশে ও বিদেশে পলাতক রয়েছে। সেই খুনিদের ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত আমাদের ক্ষমা করবে না। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহবান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ